নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত

অক্টোবর ৫, ২০২৬ ১১:২০ 👁️ ৬০ views
Link Copied!

মোঃ আব্দুস সামাদ, পঞ্চগড় : “শিক্ষকদের পেশা সুরক্ষা,মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ৫ই অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।

আরও পড়ুনঃ  রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিষদ চত্বর থেকে শুরু হয়ে আটোয়ারী ফকিরগঞ্জ বাজার হয়ে কলেজ মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান ও কলেজের শিক্ষক-শিক্ষিকাগন অংশ গ্ৰহন করেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

উপজেলায় ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও আটোয়ারী মডেল সারিকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রেজাউন্নবী রাজা,আটেয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজনুল ইসলাম নয়ন,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস,তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হুসেন ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা

আরও পড়ুনঃ  সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বক্তারা বলেন শিক্ষা জাতির মেরুদন্ড আর, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আমাদের কোমলমতি শিশুদের,শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। কিন্তু আজও শিক্ষকরা নানা বৈষম্য ও সংকটে রয়েছেন। বক্তারা আরো বলেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ও শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন। বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণ। শিক্ষকদের পদোন্নতি ও বদলি প্রক্রিয়া সহজীকরণ। অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় প্রধান অতিথি নবাগত উপজেলা নিবাহী অফিসার নিরুপমা রায়, শিশুদের মানবিক ও মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।