নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

সেপ্টেম্বর ৩, ২০২৬ ১১:১৬ 👁️ ৬০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার দীর্ঘদিনের অধিনায়ক এবং তারকা ফরোয়ার্ড এডিন জেকো। অক্টোবর মাসে সুইডেনের বিপক্ষে হতে যাওয়া নেশন্স লিগের ম্যাচটিই হবে জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

২০০৭ সালের জুনে তুরস্কের বিপক্ষে অভিষেকের পর দেশের হয়ে ১৫১টি ম্যাচে মাঠে নেমেছেন। বসনিয়ার হয়ে সর্বোচ্চ ৭৩টি গোল করেছেন তিনি।

আরও পড়ুনঃ  শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

বর্তমানে ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড জার্মানির বুন্দেসলিগার ক্লাব শালকেতে খেলছেন।

২০১৪ সাল থেকে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া জেকো ভক্তদের কাছে হীরা নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে তিনি জানান, ৪০ বছর বয়স পর্যন্ত জাতীয় দলের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন এবং দেশের হয়ে খেলার মতো গর্বের আর কিছুই হতে পারে না।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

আগামী ২ অক্টোবর জেনিকাতে অনুষ্ঠিত হতে যাওয়া তার বিদায়ী ম্যাচে মাঠে থেকে আবেগ ভাগ করে নেওয়ার জন্য তিনি দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।