নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

অক্টোবর ১, ২০২৬ ১১:৩৯ 👁️ ১১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে নতুন করে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে, সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে দুটি আলাদা স্থানে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২২ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এরআগে আফগানিস্তান গতকাল রাতে জানায়, পাকিস্তান তাদের হেলমান্দ এবং কুনার প্রদেশে হামলা চালিয়েছে। এতে ৯ নারী ও শিশু নিহত হয়েছে।

আরও পড়ুনঃ  শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডা. আব্দুল বারী

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, বুধবার গভীর রাতে হামলার ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এক্সে এক পোস্টে জাবিহুল্লাহ বলেন, হেলমান্দ ও কুনারে চালানো পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। তিনি হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন বিরোধী অপরাধ।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গত তিনমাস ধরে কোনো উত্তেজনা ছিল না। তবে গত দুই সপ্তাহে একটি মসজিদসহ একাধিক জায়গায় সশস্ত্র গোষ্ঠীর হামলার পর তালেবান সরকারকে দায়ী করা শুরু করে পাকিস্তান। তারা দাবি করতে থাকে, তালেবানের আশ্রয় প্রশ্রয়ে থেকে এসব সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে এসে হামলা চালায়।

আরও পড়ুনঃ  মানবতাবাদী সাংবাদিক সাইদুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মসজিদে হামলার পর থেকেই উত্তেজনা আবারও বাড়তে থাকে। এরমধ্যে পাকিস্তান অন্তত দুইবার আফগানিস্তানে সরাসরি বিমান হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান হতাহত নিয়ে যে তথ্য দিয়েছে সেটি তারা নিজেরা যাচাই করতে পারেনি।

সূত্র: আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।