নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আবারও শাহবাগে অবরোধ ইনকিলাব মঞ্চের

ডিসেম্বর ২৭, ২০২৫ ৩:০১ 👁️ ৩৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শহীদ শরিফ ওসমান হাদির বিচার দাবিতে ফের শাহবাগ মোড়ে ফিরেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার পর তারা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দিতে সকাল ১০টার কিছুক্ষণ পর শাহবাগ মোড় থেকে সরে যান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

এর আগে সকালে সংগঠনটি ফেসবুকে এক পোস্টে জানায়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

আরও পড়ুনঃ  রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ শিক্ষার্থী ও জনতা। পরে তারা রাতভর সেখানেই অবস্থান করেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে রাখবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।