নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আরএমপি ডিবি’র অভিযানে ১০ জুয়াড়ি আটক

নভেম্বর ৬, ২০২৪ ৭:২৯ 👁️ ৩৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১০ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: জালাল উদ্দীন (৫২), মো: জলিল (৫৪), সাইদুল (৪৯), আইনুল (৪২), মো: পিয়ারুল ইসলাম (৪৪), আসাদুর রহমান (৪৫), সাইদুল ইসলাম কালু (৪০), জুবায়ের হোসেন (৩৯), মো: মাসুদ (৫২) ও ইন্দ্রোজিৎ কুমার ঘোষ (৩৬)। তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানার এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান করে। এসময় বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।