নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১১:২৩ 👁️ ৭৮ views
Link Copied!

হায়দার আলী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করা হয়েছে। একই অভিযানে নিয়মিত মামলার আরও একজন আসামি ও মোবাইল কোর্টে এক বছরের সাজাপ্রাপ্ত একজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিন আওয়ামী নেতা হলেন,বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামের খাদিমুল ইসলাম (২৮), তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি; গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের জান্নাতুল আলম মধু (৪৮), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি; এবং বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামের সাদেক আলী (৪০)।

আরও পড়ুনঃ  এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

পুলিশ জানিয়েছে, আটক পাঁচজনকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।