নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আরও তিনটি মিল যাচ্ছে বেসরকারি খাতে : শেখ বশিরউদ্দীন

ফেব্রুয়ারি ১১, ২০২৫ ২:৫৩ 👁️ ১৪ views
Link Copied!

খুলনা প্রতিনিধি : কুড়িগ্রামের বন্ধ সরকারি টেক্সটাইল মিলটি বেসরকারি খাতে লিজ দেওয়া হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। চলতি সপ্তাহে আরও তিনটি মিল লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার খুলনার দৌলতপুর জুট মিল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

শেখ বশিরউদ্দীন বলেন, সরকারি ব্যবস্থাপনায় পাটকল পরিচালনায় প্রতিবছর বিপুল লোকসান হয়েছে, কিন্তু দীর্ঘ মেয়াদে কাঙ্ক্ষিত সুফল আসেনি। তাই জুট ও টেক্সটাইল মিলগুলো ব্যক্তি খাতে হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছে। দেশে সব পাটকল চালু রাখতে বছরে প্রায় ৪০ লাখ টন পাট প্রয়োজন, যেখানে উৎপাদন মাত্র ১২ লাখ টন। সারা বিশ্বে বার্ষিক পাট উৎপাদনও মাত্র ২৫ লাখ টন। এই বাস্তবতায় শুধু পাটভিত্তিক শিল্পের ওপর নির্ভরশীলতা টেকসই নয়, তাই লিজপ্রাপ্ত কারখানাগুলোয় পাটজাত পণ্যের পাশাপাশি অন্যান্য শিল্পকারখানা স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।