স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মরহুম সাইদুর রহমানের জানাজা সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর হযরত শাহ মখদুম রূপোস (রহ.) দরগা মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
জানাজার আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে রাসিক প্রশাসক মরহুম সাইদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজার নামাজে মরহুমের পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

