নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইউক্রেনের ৫০টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

জুলাই ৫, ২০২৪ ৪:১৫ 👁️ ৩৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রুশ বাহিনী তাদের ভূখন্ড এবং ইউক্রেনের সংযুক্ত অঞ্চলে ৫০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানিয়েছে।
মন্ত্রনালয় বলেছে, রাশিয়ার ক্রাসনোডার এবং রোস্তভ এবং রাশিয়ার সাথে সংযুক্ত ইউক্রেনের জাপোরিঝিয়াতে ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে।
টেলিগ্রামে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রাসনোডারে ১৪টি ইউএভি (ড্রোন), জাপোরিঝিয়া অঞ্চলে ২৬টি এবং রোস্তভ অঞ্চলে ১০টি ইউএভি ধ্বংস করেছে।’
রাশিয়া এর আগে জাপোরিঝিয়াকে সংযুক্ত করার দাবি করেছে। তবে রাশিয়া এই অঞ্চলটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে না।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।