নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইমরানের ‘চোখে চোখে’ পূজা ও দীঘি

নভেম্বর ৮, ২০২৩ ২:১৬ 👁️ ৭৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক: টানা ৫ বছর পর নতুন গান প্রকাশ্যে এলো জনপ্রিয় জুটি ইমরান-পূজার গানচিত্র। যে গানের মাধ্যমে প্রথমবার ইমরানের মিউজিক ভিডিওতে কাজ করলেন নায়িকা দীঘি। ‘চোখে চোখে’ নামের এই গানটি অন্তর্জালে প্রকাশ হয়েছে ৭ নভেম্বর সন্ধ্যায়, সিএমভি’র ইউটিউব চ্যানেলে
ব্যয়বহুল এই রোমান্টিক গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। তার আগে গানটি লিখেছেন ভারতের পীযুষ দাস আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। অন্যদিকে ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

গানচিত্রটি প্রকাশের পর দারুণ প্রশংসা মিলছে তিন তারকার ভক্তদের পক্ষ থেকে। অনেকেই বলছেন, এমন রোম্যান্টিক গান ও ভিডিও এখন আর সচরাচর দেখা যায় না।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

ইমরান বলেন, ‘অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটি গান। তার সঙ্গে ভিডিওটাও চমৎকার হয়েছে। এবারই প্রথম আমি ও পূজা সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়েছি। সব মিলিয়ে গানটি প্রকাশ করে আমি খুব হ্যাপি। এরজন্য ধন্যবাদ দিতে চাই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ও এর কর্ণধার পাপ্পু ভাইকে। আশা করছি আমরা সামনেও এমন প্রজেক্ট করবো।’

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

এদিকে নায়িকা দীঘি বলেন, ‘গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ইমরান ভাইয়ের সাথে আমার এটাই প্রথম কাজ। প্রথম কাজেই দারুণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি সবার গানটা খুব ভালো লাগবে।’

এদিকে গানের অন্য শিল্পী পূজা বলেন, ‘ইমরান ভাইয়ের সাথে প্রায় ৫ বছর পর আবার একটা গান করলাম। মনে হলো অনেক দিন পর খুব ভালো একটা কাজ করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।