নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইসরাইল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে ফ্লাইট শুরু করল যুক্তরাষ্ট্র

জুন ২২, ২০২৫ ২:৪৬ 👁️ ৭০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইসরাইল-ইরানের মধ্যে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরাইল থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। শনিবার মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

মাইক হাকাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এর এক পোস্টে লিখেছেন, ইসরাইল বা পশ্চিম তীরে বসবাসকারী আমেরিকান নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের সহায়তা দিচ্ছে মার্কিন সরকার।

আরও পড়ুনঃ  বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সরকারি উদ্যোগে দু’টি বিমানে করে প্রায় ৭০ জনকে তেল আবিব থেকে গ্রিসের এথেন্সে নিয়ে যাওয়া হয়েছে। ওই কর্মকর্তা মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, সরকারি সাহায্যের জন্য অপেক্ষা না করে সম্ভব হলে যেন তারা নিজেরাই ইসরাইল ছেড়ে যান।

এছাড়াও চীন, ভারত ও ইউরোপের আরও কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে।

আরও পড়ুনঃ  দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ইসরাইল গত ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। তাদের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এরপর থেকেই ইসরাইল ও ইরান একে অপরের ওপর বিধ্বংসী হামলা চালাচ্ছে।

শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় ৪শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
অন্যদিকে, সরকারি হিসাব অনুযায়ী, ইরানের পাল্টা হামলায় ইসরাইলে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।