অনলাইন ডেস্ক : আগামীকাল থেকে যাত্রা শুরু করছে দেশের নতুন ই-কমার্স ‘কার্টআপ লিমিটেড’। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ‘কার্টআপ কার্নিভাল’র ক্যাম্পেইনের মাধ্যমে এর যাত্রা শুরু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, কার্টআপ এমন একটি মার্কেটপ্লেস হবে যেটি গ্রাহকের বিশ্বাস, দক্ষতা এবং সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবে। তিনি বলেন, আমরা বাংলাদেশে ই-কমার্সের জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড তৈরী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্ল্যাটফর্ম গ্রাহক ও বিক্রেতা উভয়ের প্রত্যাশা পূরণের জন্য তৈরি করা হয়েছে, যা একটি উন্নত অনলাইন শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। এই ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা বিভিন্ন পণ্যে এক্সাইটিং ডিসকাউন্ট, ফ্ল্যাশ সেল, ফ্রি ডেলিভারি, ম্যাজিক ভাউচার, ক্যাশব্যাক...
অনলাইন ডেস্ক : আগামীকাল থেকে যাত্রা শুরু করছে দেশের নতুন ই-কমার্স ‘কার্টআপ লিমিটেড’।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ‘কার্টআপ কার্নিভাল’র ক্যাম্পেইনের মাধ্যমে এর যাত্রা শুরু করতে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, কার্টআপ এমন একটি মার্কেটপ্লেস হবে যেটি গ্রাহকের বিশ্বাস, দক্ষতা এবং সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবে। তিনি বলেন, আমরা বাংলাদেশে ই-কমার্সের জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড তৈরী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্ল্যাটফর্ম গ্রাহক ও বিক্রেতা উভয়ের প্রত্যাশা পূরণের জন্য তৈরি করা হয়েছে, যা একটি উন্নত অনলাইন শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।