নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ঈশ্বরদীতে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নভেম্বর ১১, ২০২৩ ১১:৫৯ 👁️ ৭২ views
Link Copied!

ঈশ্বরদী প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ১১ নভেম্বর বিকালে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আকবরের মোড় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা, স্থানীয় এমপি পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

আরও পড়ুনঃ  ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

এর আগে শোভাযাত্রাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন অবুঝের সঞ্চালনায় এসময় সময় আরও বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস , ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিথা, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা। এসময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথা, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরিফ সহ আঃলীগ ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় স্থানীয় এমপির বাসভবনে কেক কাটা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।