নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে : রাজশাহীর ডিসি

সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৬:৫১ 👁️ ৪৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম। তিনি বলেছেন, জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশ এডিস মশার প্রজননের সুযোগ তৈরি করে। তাই রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধে গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুনঃ  আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলার কাটাখালী পৌরসভা এলাকায় রাজশাহীর জুটমিলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

জেলা প্রশাসক বলেন, জেলার ৯টি উপজেলায় প্রতি শনিবার ৭৮টি স্থানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এসব কার্যক্রম চলছে।

তিনি বলেন, বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাই সম্মিলিতভাবে কাজ করলে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

অভিযানে জেলা প্রশাসক নিজ হাতে হাসুয়া ও ফগার মেশিন দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ ও আশপাশ পরিষ্কার করা হয়।

কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, সহকারী কমিশনার (ভূমি) ও কাটাখালী পৌরসভার প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসানসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।