নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৯:৫২ 👁️ ৬৫ views
Link Copied!

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হাজরাহাটি গ্রামে পানিতে ডুবে সুমাইয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের শামীমের মেয়ে।

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, বাড়ির সামনে পানিতে বিলের ফসলের জমি পানিতে তলিয়ে গেছে।
দুপুরে সুমাইয়া ও আরো দুই শিশু মিলে বাড়ির সামনে ডোঙ্গা নিয়ে চকের বর্ষার পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ডোঙ্গা থেকে সুমাইয়া পানিতে পড়ে যায় ।

আরও পড়ুনঃ  জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান

শিশুরা বাড়িতে এসে বিষয়টি জানালে এলাকার লোকজন বিলের মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পর পানির নিচ থেকে উদ্ধার করেন।
পরে সুমাইয়াকে নিয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।