নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

অক্টোবর ২৯, ২০২৬ ১১:০০ 👁️ ১০ views
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার আতাইকুলা থানা এলাকায় রিপন হোসেন (৪০) নামের এক বিএনপি নেতা ও আব্দুস সালাম (৫০) নামের এক হাটের ইজারাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলার আতাইকুনা থানা এলাকার পুষ্পপাড়া হাটের মধ্যেই এই ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন আতাইকুলা থানায় এলাকা ধর্মগ্রামের মৃত ওমেদ আলীর ছেলে এবং পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এবং আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারী ছেলে। আব্দুস সালাম পুষ্পপাড়া হাটের ইজারাদার।

আরও পড়ুনঃ  ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুষ্পপাড়া হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় হাটের ইজাদারের রুমে বসে মিটিং করছিল তারা। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। এসময় দ্রুত উদ্ধার করে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  এলপি গ্যাসের দাম: দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব

বিষয়টি নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।