নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

অক্টোবর ২৯, ২০২৬ ১১:০৫ 👁️ ৩৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পবা থানা পুলিশ মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের এই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  কারখানার শ্রমিক থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট: লুলা দা সিলভার দীর্ঘ রাজনৈতিক লড়াই

তিনি জানান, আবুল কালাম আজাদের মরদেহের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাত দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি শিবা শানু

ওসি জানান, রাতে বাড়িতে শুধু নিহত ব্যক্তির স্ত্রী ছিলেন। ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কে বা কারা কেন এবং কীভাবে ঘটনাটি ঘটিয়েছেন সে বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও জানান, সকালেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।