নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

অক্টোবর ৩০, ২০২৬ ৯:২১ 👁️ ৪২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পার্সেল সার্ভিস থেকে গাঁজা সংগ্রহ করতে এসে ২৮ কেজি গাঁজাসহ প্রিভেল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুমারপাড়াস্থ ‘এসআর পার্সেল সার্ভিস’ থেকে তাকে গ্রেফতার করে এসআরবি সদস্যরা।

আরও পড়ুনঃ  টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক

গ্রেফতার প্রিভেল ইসলাম (২৮) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের নাজমুল হকের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের কাছে খবর আসে কুরিয়ারের মাধ্যমে মাদকের কেনাবেচা হচ্ছে। এই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগতর রাতে অভিযানে নামে এসআরবি সদস্যরা। একপর্যায়ে ‘এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেডের’ মাধ্যমে আসা গাঁজা নেওয়ার সময় প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  ভারতে অর্ধনগ্ন করে কেন হাঁটানো হল অভিযুক্তদের?

এ সময় তার হেফাজত থেকেই ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে প্রিভেলকে গাঁজাসহ নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

আরও পড়ুনঃ  রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।