নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

অক্টোবর ৩০, ২০২৬ ২:৪৯ 👁️ ৫৩ views
Link Copied!

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয় অর্জনের পর রাজনৈতিক সৌজন্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  ভাইরাল পরীমণির ভিডিও, জানা গেল সঙ্গীর পরিচয়

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে দেলাওয়ার হোসেনের বাসভবনে যান মির্জা ফয়সল আমীন। এ সময় দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়।

আরও পড়ুনঃ  তানজিন তিশার প্রশ্ন, ক্যারিয়ার ও সম্মান ধ্বংসের চেষ্টা কারা করছেন?

সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেলাওয়ার হোসেনের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নির্বাচনের পর প্রতিপক্ষের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ এবং সহযোগিতা চাওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নির্বাচনী বিভেদ ভুলে এলাকার উন্নয়ন এবং জনস্বার্থে সম্মিলিতভাবে কাজ করার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।