নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

নভেম্বর ১৯, ২০২৬ ১০:৪৫ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগরীর ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজশাহী কোর্টের সামনে দিনব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখার সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবউদ্দিন টুটুল ও সাধারণ সম্পাদক হাওসান হাবিব।

এ ছাড়া নগর ৪নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।