নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঈশ্বরদীতে বোমা তৈরির সরঞ্জামসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

নভেম্বর ১৫, ২০২৩ ১০:২৫ 👁️ ১৩৪ views
Link Copied!

সুমাইয়া সুলতানা হ্যাপি : পাবনার ঈশ্বরদীতে অবরোধে নাশকতা করার পরিকল্পনার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২। এ সময় ককটেল ও পেট্রল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

আজ বুধবার দুপুরে উপজেলার অরনকোলা গরুর হাট এলাকায় এই ঘটনা ঘটে।

আটকেরা হলেন ঈশ্বরদী পৌর সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার বাসিন্দা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আউয়াল কবির (৩৮) ও নুর মহল্লা ফতেমোহাম্মদপুর এলাকার সরোয়ার জাহান শিশির (৩৩)।

আরও পড়ুনঃ  জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

আটকের বিষয়টি র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান।

গোলাম ফারুক জানান, স্বেচ্ছাসেবক দলনেতা আউয়াল কবির ও তাঁর সহযোগীরা অবরোধের সমর্থনে দাশুড়িয়া এলাকায় মহাসড়কে পিকেটিং, গাড়ি ভাঙচুরসহ বোমা-ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করে।

আরও পড়ুনঃ  মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করে র‍্যাব। অরনকোলা গরুর হাটের সামনে অভিযান পরিচালনা করে ককটেল ও পেট্রল বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করে।

এই ঘটনায় আটকদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।