নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

উন্নয়ন প্রকল্পের আওতায় নওহাটা পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়ন

ডিসেম্বর ২, ২০২৫ ৭:৩৩ 👁️ ৩৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নওহাটা পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনব্যাপী নওহাটা পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ। টেকসই উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে পরিকল্পনাবান্ধব এই কর্মশালা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় নওহাটা পৌরসভার বিভিন্ন এলাকার ওয়ার্ডভিত্তিক অংশীজনরা ফোকাস গ্রুপ ডিসকাশনে অংশ নেন। নিজ নিজ ওয়ার্ডের উন্নয়ন সমস্যা, অবকাঠামোগত সংকট, পরিবেশগত চ্যালেঞ্জ, পানীয় জলের অভাব, ড্রেনেজ সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি, সড়ক উন্নয়নের প্রয়োজনীয়তা এবং জনসেবামূলক সুবিধার ঘাটতি নিয়ে আলোচনা করেন।

অংশীজনরা অগ্রাধিকারভিত্তিক কাজগুলো তালিকাভুক্ত করে উপস্থাপন করেন, যা ভবিষ্যৎ মাস্টারপ্ল্যানের মূল উপাদান হিসেবে বিবেচিত হবে। নগর পরিকল্পনাবিদদের তত্ত্বাবধানে অংশগ্রহণমূলক পরিকল্পনা তৈরির এই উদ্যোগকে নগর উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় জনগণের মতামত প্রতিফলিত হওয়ায় মাস্টারপ্ল্যান হবে বাস্তবসম্মত, কার্যকর ও দীর্ঘস্থায়ী।

আরও পড়ুনঃ  আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

কর্মশালায় জানানো হয়, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য হলো টেকসই নগর ব্যবস্থা গঠন এবং সুপরিকল্পিত পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করা। মাস্টারপ্ল্যান একটি সমন্বিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার মাধ্যমে—ভৌত অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবহার পরিকল্পনা, পরিবেশগত ব্যবস্থাপনা, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ডের দিকনির্দেশনা এসব ক্ষেত্রকে সমন্বয় করে ভবিষ্যৎ উন্নয়নের একটি বাস্তবায়নযোগ্য রূপরেখা তৈরি করা হয়।

সভাপতির বক্তব্যে আরাফাত আমান আজিজ বলেন,“নওহাটা পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই মাস্টারপ্ল্যান প্রণয়নের ফলে উন্নয়নের সকল সিদ্ধান্ত হবে জনমুখী ও বাস্তবসম্মত।”নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এই উদ্যোগের মাধ্যমে নওহাটা পৌরসভার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে নওহাটা পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে গতি আসবে। নাগরিক সুবিধা বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণসহ আধুনিক পৌরসেবা নিশ্চিতের পথ সুগম হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন ডেপুটি টিম লিডার শামাউন আল নূর, নগর পরিকল্পনাবিদ আবীর, মাঠ সহকারী সজীব, প্রকল্প কর্মী মাফী। এছাড়াও পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, হিসাবরক্ষক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পৌর নগর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়, পৌর কর নির্ধারক হাবিবুর রহমান, প্রধান সহকারী নূরুল ইসলামসহ নওহাটা পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।