নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন

নভেম্বর ২৮, ২০২৫ ৭:১৪ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নব্বই দশকে ‘একটা চাদর হবে’ গানটি গেয়ে আলোচনায় আসা কণ্ঠশিল্পী জেনস সুমন আর নেই। শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ঘটে তার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও গীতিকার ইথুন বাবু।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

জানা গেছে, শুক্রবার দুপুর থেকে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সুমন। দ্রুত তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর ফেরানো যায়নি। সেখানেই মারা যান সুমন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জেনস সুমনের আসল নাম গালিব আহসান মেহেদি। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ গানটি পরিবেশন করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩০০ গান গেয়েছেন এ শিল্পী।

আরও পড়ুনঃ  নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোর আয়’, ‘চেরী’সহ একাধিক গান শ্রোতাদের মাঝে প্রশংসা কুড়ায়।

২০০৮ সালে আসে তার সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। পরবর্তী সময়ে সংগীতে কিছুটা অনিয়মিত হলেও শ্রোতাদের ভালোবাসা কখনোই কমেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।