নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এপিবিএন সদস্যদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নভেম্বর ১৩, ২০২৪ ১১:৩৯ 👁️ ২৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এপিবিএন’র অতিরিক্ত আইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে কল্যাণ সভায় বিশেষ অতিথি ছিলেন আইজিপি মো. ময়নুল ইসলাম।

আরও পড়ুনঃ  অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশ ও জাতির স্বার্থে আপনাদের কাজ করতে হবে।’

আইজিপি বলেন, ‘জুলাই বিপ্লবের পর বর্তমানে পুলিশ পুরো দমে কাজ করছে। এবিপিএন সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত। তারা ভিভিআইপি নিরাপত্তা, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর, রোহিঙ্গা ক্যাম্প, পার্বত্য চট্টগ্রাম, বিভিন্ন মেগা প্রজেক্টে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

আরও পড়ুনঃ  তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সভায় এপিবিএন’র অফিসার ও ফোর্স বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা গুরুত্বসহ তাদের কথা শোনেন এবং সেগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা এপিবিএন’র ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং ক্যানাইন ইউনিট পরিদর্শন করেন।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।