নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এবার রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মার্চ ১৮, ২০২৫ ১০:১০ 👁️ ২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী একটি পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মঙ্গলবার (১৮ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

ওসি মোহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, ভুক্তভোগী ওই নারী সাংবাদিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।