নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এমপির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে মানববন্ধন

আগস্ট ১, ২০২৩ ১:০৬ 👁️ ৭৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের হয়রানিসহ নানা অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুনঃ  চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মানববন্ধন থেকে এমপি আয়েন উদ্দিনের ভগ্নিপতি মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুর্শেদ গোলাম কিবরিয়াসহ এমপির অনুসারী আরও কয়েকজনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়। দলের পক্ষ থেকে তদন্ত করে এ নিয়ে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সরকার অভিযোগ করে বলেন, এমপির লোকজনের হুমকি ও মানহানিকর ফেসবুক পোস্টের কারণে এলাকার মানুষ ও আত্মীয়-স্বজনের কাছে লজ্জায় মুখ দেখানো কঠিন হয়ে পড়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

তিনি বলেন, ‘আমি নির্যাতিত আওয়ামী লীগকর্মী। এমপির নির্দেশনায় হামলার শিকার হয়ে অর্ধপঙ্গু হয়ে আছি। অর্থ সংকটে সঠিক চিকিৎসা করাতে পারছি না। এমপি আয়েন উদ্দিনের অন্যায় কাজের সমর্থন না করার কারণে আজ আমার এ অবস্থা। একই কারণে মোহনপুরের ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য হাবিবা খাতুনকে মারপিটসহ মিথ্যা মামলায় জেলে দেওয়া হয়। মোহনপুরে দলীয় নেতাকর্মীরাই এখন এভাবে নির্যাতিত হচ্ছেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আজাহার আলী, আওয়ামী লীগ কর্মী আফজাল হোসেন, মজিবর রহমান, মোহনপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক নিখিল রায়, উপজেলা যুব মহিলা লীগের প্রচার সম্পাদক উম্মে হাবিবা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান রনি প্রমুখ।

আরও পড়ুনঃ  নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

এ বিষয়ে জানতে চাইলে এমপি আয়েন উদ্দিন বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে সুরঞ্জিত সরকার একের পর এক আমার বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। মাঝেমাঝেই এসব করেন। লোকটা অসুস্থ বলে আমি চিকিৎসা করিয়েছি। কিন্তু তার কোন কৃতজ্ঞতাবোধ নেই। তার অপপ্রচারের কারণে এখন আমারই মান-মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।