নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জানুয়ারি ২৯, ২০২৪ ১১:১০ 👁️ ৬৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: এবারের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে সোমবার বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের সভাপতিত্বে এ সভা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) বাদশা হোসেন, প্রোগ্রামার জনাব মো. সিরাজুল ইসলাম, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলার ২৬৬টি কেন্দ্র থেকে আগত কেন্দ্র সচিবরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মুঞ্জুর রহমান খান।

পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম। সভায় উপস্থিত সকল কেন্দ্রসচিবগণের নিকট ২০২৪ সালের এসএসসি পরীক্ষা প্রয়োজনীয় তথ্যাদি উপস্থাপন করা হয় এবং তাঁদের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সকলের কাছে সহযোগিতা কামনা করা হয়। এরপর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক। এরপর প্রোগ্রামার সিরাজুল ইসলাম কেন্দ্রসচিবদের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে প্রদান করেন।

আরও পড়ুনঃ  আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর

এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মোট শিক্ষার্র্থী সংখ্যা ২,০০,২৪৫ জন। এদের মধ্যে ছাত্র ১,০৩,০৫৮ জন এবং ছাত্রী ৯৭,১৮৭ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৬৬টি। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম কেন্দ্র সচিবগণের প্রতি আহবান জানান।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

তিনি বলেন- কোন কেন্দ্র/কেন্দ্র সচিব পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোন কার্যকলাপের জড়িত থাকলে বোর্ড কর্তৃক বিধিমোতাবেক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কেন্দ্র সচিবগণকে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তাঁর কেন্দ্রের আওতাধীন সকল বিদ্যালয়ের সঙ্গে যোগযোগ করে/সমন্বয় সাধন করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন।

এছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন যেকোন চ্যালেঞ্জ গ্রহণ করে দক্ষ মানুষ গড়ে তোলার এবং টেকসই উন্নয়নের স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী। আমরাও তাঁর মত স্বপ্ন দেখতে চাই।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।