নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এ আর রহমানের বিরুদ্ধে নজরুলের গান বিকৃতির অভিযোগ

নভেম্বর ১০, ২০২৩ ৬:২৩ 👁️ ৮২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে গান, সুর চুরির অভিযোগ নতুন কিছু নয়। এবার এই অস্কারজয়ী সংগীত পরিচালকের বিরুদ্ধে কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতির অভিযোগ উঠেছে।
ভারত-পাকিস্তান যুদ্ধের ঘটনা নিয়ে রাজাকৃষ্ণ মেনন ‘পিপ্পা’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। এতে নজরুলের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করা হয়েছে। এই গানটিকে নতুনভাবে আয়োজন করেছেন এ আর রহমান। আর তা শুনে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।
জনপ্রিয় এই সংগীত পরিচালককে কটাক্ষ করে অনেকে লেখেন, মনটা জাস্ট ভেঙে গেল। এ আর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

কেউ কেউ আবার লেখেন, সঠিক সুরে সঠিকভাবে গানটি বানালে ভালো হতো। আসল গানটা শুনলে যে অনুপ্রেরণা পাই, তার তা এটা থেকে পাওয়া যাচ্ছে না। গানের আত্মাটাই নষ্ট।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

প্রসঙ্গত, ১৯৭১ সালে ভারত পাশে থাকায় পাকিস্তানের কবল থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল ভারতীয় সেনা। এমনই এক সংগ্রামী অতীত গরিবপুরের যুদ্ধ। যা একাত্তরের যুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথবাহিনীর জয়ের ভিত গড়েছিল। প্রায় ভুলতে বসা সেই অতীতকেই সিনেমার পর্দা নিয়ে আসছেন দুই প্রযোজক সিদ্ধার্থ রায়কাপুর ও রনি স্ক্রুওয়ালা। ১০ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।