নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ওই কিরে, মধু মধু’তে মাতলেন আদনান-মেহজাবীন

মার্চ ১৭, ২০২৫ ১০:০১ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মানুষের মুখে এখন শুধু ‘ওই কিরে ওই কিরে’, ‘মধু মধু’ ধ্বনী! এর নেপথ্যে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া এক তরমুজ ব্যবসায়ী; যার এই বচনগুলো নিয়ে মেতে উঠেছে নেটিজেনরা। এবার সাম্প্রতিক এই বিনোদনে অংশ নিলো শোবিজঅঙ্গনও। নতুন দম্পতি আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরীও মাতলেন ‘ওই কিরে ওই কিরে’ আবহে!

আরও পড়ুনঃ  গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

সদ্যই বেশ জাঁকজমক আয়োজনে দীর্ঘদিনের প্রেমের পরিণয় ঘটিয়েছেন পরিচালক আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন। বিয়ের অনুষ্ঠানে ছিল তাদের আদর-আবেগমাখা নানান সুন্দর মুহূর্ত। তারই একটি ভিডিওচিত্র নিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন রাজীব। কিন্তু তা দেখে যেন আর হাসি ঠেকাতে পারছেন না নেটিজেনরা।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

ভিডিওটিতে দেখা যায়, বিয়ের পোশাকে থাকা মেহজাবীনের মাথা থেকে ঘোমটা সরিয়ে নিচ্ছেন আদনান। এ সময়ের দুজনের চোখে মুখে আনন্দ-হাসি। মেহজাবীনের কপালে চুমুও এঁকে দেন আদনান। আশেপাশের অতিথিরাও এ দেখে আপ্লুত।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে সেই তরমুজ ব্যবসায়ীর বচন- ‘আল্লাহ তুমি ইজ্জত রাইখো, ওই কিরে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই কিরে।’

ভিডিওটির ক্যাপশনে দুবার মাশাআল্লাহ-ও লিখেছেন আদনান। আর সেখানকার মন্তব্যঘরে সাড়া দিতেও দেখা গেছে মেহজাবীনকে। লিখেছেন, ‘এইসব কি রে’!

বলা বাহুল্য, মেহজাবীন-আদনানকে এভাবে সেই ভাইরাল বিক্রেতার মন্তব্য নিয়ে মেতে ওঠা নিয়ে মজা নিয়েছেন তাদের অনুরাগীরাও। মেহজাবীনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেছেন- ‘মধু মধু’, আরেকজন আদনানকে উদ্দেশ্য করে লিখেছেন- ‘ভাই জিতসেন’!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।