নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ওয়ার্ডবাসীর দাবি পূরণে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

নভেম্বর ১৯, ২০২৬ ৯:৪৪ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের খরবোনা এলাকায় একটি ব্রিজ নির্মাণের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে প্রশাসকের দপ্তরে তাঁরা এ স্মারকলিপি প্রদান করেন।

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে রাসিক প্রশাসক মহোদয় তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলীদের ডেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় এলাকাবাসী জানান, ২৪ নং ওয়ার্ডের খরবোনা এলাকায় প্রায় ১০ হাজার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কে একটি ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে তাঁরা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। প্রশাসক তাৎক্ষণিকভাবে ব্রিজ নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন। ব্রিজটি নির্মিত হলে ১০ হাজারের অধিক মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানান এলাকাবাসী।

এলাকাবাসীর পক্ষে শাহীনুল ইসলাম শ্রাবণ, সামিউল আরেফিন তোহাফ, রুবেল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল খালেক, অ্যাডভোকেট পিয়া, মোঃ ইয়াসিন, মোঃ আসাদসহ ২৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ) জসীম উদ্দীন আরজু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।