নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কমিশনের সুপারিশ বাস্তবায়নে কমিটি গঠন করা হবে : শ্রম উপদেষ্টা

এপ্রিল ২৩, ২০২৫ ৫:৪০ 👁️ ১৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য ইন্টারনাল কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আরও পড়ুনঃ  দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

বুধবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ক এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

শ্রম উপদেষ্টা বলেন, শ্রম মন্ত্রণালয়ে আমরা একটা ইন্টারনাল কমিটি করব। এই কমিটি সবকিছু বিবেচনা করে কাজ করবে। আমাদের আর্থসামাজিক ব্যবস্থার ওপর ভিত্তি করে যতটুকু বাস্তবায়ন করা যায় তার সবই করা হবে।

আরও পড়ুনঃ  ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

তিনি বলেন, প্রধান উপদেষ্টা কী বললেন, তার জন্য অপেক্ষা না করে আমরা পূর্ণাঙ্গ এই রিপোর্ট নিয়ে কাজ করব।

ডিসেম্বরের মধ্যে কী কী সংস্কার করে ফেলা যাবে— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা তো বসে থাকব না। আগামীকাল থেকেই কাজ শুরু করব। আমরা যদি ডিসেম্বরকে ধরে আগাই তাহলে তো নভেম্বর থেকে শুরু করা হবে। ফলে যেসব সুপারিশ বাস্তবায়ন করা যায় সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা আরও বলেন, শ্রমিকদের মজুরি বোর্ডের প্রয়োজন আছে। আমি শুনেছি ট্যানারি মালিকরা অনেকের বেতন বাড়িয়েছেন, আবার অনেকের বেতন বাড়াননি। পুরো বিষয়টা নিয়ে আমরা কাজ করব।

আরও পড়ুনঃ  সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

এদিকে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যমের ভূমিকা ছাড়া এই প্রতিবেদন তৈরি করা সম্ভব ছিল না। বিভিন্ন পেশার মানুষ মিলে আমরা কাজটি করেছি। আমরা চেষ্টা করেছি রিপোর্টটি এমনভাবে সাজাতে যাতে সংক্ষেপে সবাই বুঝতে পারেন। আমরা ফাইলবন্দি কোনো প্রতিবেদন করতে চাই না। এটা বাস্তবায়নের জন্য একত্রে কাজ করতে চাই। একজন মানুষের মানসম্মত জীবনযাপনের জন্য যে বেতন প্রয়োজন সেটার জন্য একটা পৃথক মজুরি বোর্ড থাকা জরুরি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।