নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কলেজেই শারীরীক ও মানসিক স্বাস্থ্য সেবা পাবেন শিক্ষার্থীরা

নভেম্বর ২১, ২০২৩ ৯:০৮ 👁️ ১২৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজেই শারীরীক ও মানসিক স্বাস্থ্য সেবা পাবেন। এ জন্য কলেজটিতে স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। মঙ্গলবার কলে অধ্যক্ষ অধ্যাপক ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বও করেন তিনি।

আরও পড়ুনঃ  মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘শরীরের যত্নের সঙ্গে সঙ্গে দরকার আছে মনের যত্নের। আমাদের সমাজে নারীরা শারীরীক অসুস্থতা, অপর্যাপ্ত ঘুম ও পারিবারিক নির্যাতনসহ নানা ধরনের মানসিক চাপে থাকেন। তাই নারীর শারীরীক ও মানসিক সুস্থতার জন্য শৈশব থেকেই তাকে সুন্দর পরিবেশ দিতে হবে। এতে সে ছোটবেলা থেকেই মানসিকভাবে দৃঢ় হবে।’

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা কমিটির আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মহা. তৌহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ  বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. নাজনীন সুলতানা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক শাহীন সুলতানা, মনোবিজ্ঞানী বিপাশা ঘোষ ও এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।