নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কাল থেকেই ২ দেশের পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসবে: ট্রাম্প

জানুয়ারি ৩১, ২০২৫ ৩:৪৯ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আগামী ১ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তবে তেলের ক্ষেত্রে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমাদের সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অবৈধ অভিবাসী ও ফেন্টানিল প্রবেশ করছে। যা আমাদের দেশ ও নাগরিকদের জন্য ক্ষতিকর। একই সঙ্গে, কানাডা ও মেক্সিকোর সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্যই আমি এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুনঃ  জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ট্রাম্পের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে কানাডা ও মেক্সিকো নিজেদের স্বার্থ রক্ষার জন্য পাল্টা পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। দেশ দুটি জানিয়েছে, তারা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা নিয়েছে এবং প্রয়োজনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।