নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে রাবিতে প্রতীকী অনশন

এপ্রিল ২৩, ২০২৫ ২:১৪ 👁️ ১৭ views
Link Copied!

রাবি প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতীকী আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। আজ বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে তাঁরা অনশন কর্মসূচি শুরু করেন। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার ও মো. আতাউল্লাহ, গণিত বিভাগের শিক্ষার্থী নাঈম আলম ও মৌসি, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন ও আরিফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ  পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

এ বিষয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘কুয়েটের ভাই-বোনদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমরা অনশনে বসেছি। গতকাল কুয়েটের উপাচার্য বলেছেন, অধিকাংশ শিক্ষার্থী তাঁর পদত্যাগ চাচ্ছেন না। অধিকাংশ শিক্ষার্থী পদত্যাগ চাচ্ছে কি না, সেটি বোঝাতে আমরা সারা দেশের শিক্ষার্থীসমাজ একযোগে নিজ নিজ ক্যাম্পাসে অনশন কর্মসূচি পালন করছি।’

আরও পড়ুনঃ  রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

মো. আতাউল্লাহ বলেন, কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।