নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কৃষিবিদ ইনস্টিটিউশন এবং বিজয় রাকিন সিটি পরিদর্শনে উপদেষ্টা শারমীন এস মুরশিদ 

জানুয়ারি ১৯, ২০২৫ ৭:৩১ 👁️ ৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে গিয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাম্প্রতিক ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে অবহিত হন। সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের তিনি বলেন, স্বনামধন্য এ প্রতিষ্ঠানে কোনো প্রকার বিশৃঙ্খলা কাম্য নয়।

আরও পড়ুনঃ  ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সম্প্রতি মিরপুর বিজয় রাকিন সিটিতে বিভিন্ন গ্রুপের অন্তকন্দোলে আবাসিক এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছিল মর্মে উপদেষ্টার কাছে অভিযোগ আসে। তারই পরিপ্রেক্ষিতে খবর পেয়ে উপদেষ্টা সরজমিনে গিয়ে অভিযোগকারীদের অভিযোগের কথা শোনেন। তিনি তাদেরকে অভিযোগ নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে তদন্ত সাপেক্ষে সহায়তার নির্দেশ প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।