নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ রাজশাহী কলেজ শিক্ষার্থীদের

জুলাই ৯, ২০২৪ ৫:১৫ 👁️ ৪৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। এর আগে কলেজের মধ্যে থেকে একটি মিছিল নিয়ে আসে তারা।

আরও পড়ুনঃ  পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে তারা এই অবরোধ করে। এতে নগরীর গুরুত্বপূর্ণ সাহেববাজার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে মানুষ।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’ এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

রাজশাহী কলেজ সমন্বয়ক সোহেল সরকার বলেন, সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। আমরা দেশসেরা কলেজের শিক্ষার্থী হয়ে চুপ থাকতে পারলাম না। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সড়কে অবস্থান করছি। আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।

আরও পড়ুনঃ  নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

টানা আন্দোলন করে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের পাশাপাশি সোমবার তারা রেলপথও অবরোধ করেছে। এছাড়াও অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।