নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

খারকিভে রুশ হামলায় ১১ জন আহত

জানুয়ারি ১১, ২০২৪ ৫:৪৭ 👁️ ৬৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের একটি হোটেলে বুধবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

আরও পড়ুনঃ  কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীর ঠিক আগে সেখানে এ হামলা চালানো হলো। এদিকে মস্কো এবং কিয়েভ একে অপরের বিরুদ্ধে হামলা জোরদার করায় কয়েক ডজন বেসামরিক নাগরিক হতাহতের জন্য পরস্পরকে দোষারোপ করে।

আরও পড়ুনঃ  স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে পোস্ট করা বার্তায় বলেন, ‘খারকিভের কেন্দ্রস্থলে একটি হোটেলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সেখানে কোনো সামরিক কর্মী ছিল না। তবে হোটেলটিতে ৩০ জন বেসামরিক নাগরিক ছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের ১১ জন আহত হয়েছে।’

আরও পড়ুনঃ  হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

তিনি বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে তুরস্কের সাংবাদিকও রয়েছেন।

রাষ্ট্রীয় জরুরি সার্ভিস জানায়, সেখানে এ হামলায় যারা আহত হয়েছে তাদের মধ্যে ‘হোটেলের কর্মচারী এবং অতিথি রয়েছে। অতিথিদের একজন বিদেশী সাংবাদিক।’

উদ্ধার অভিযানের একটি ভিডিও ফুটেজ শেয়ার করে টেলিগ্রামে দেয়া জরুরি সার্ভিসের বার্তায় বলা হয়, উদ্ধারকর্মীরা হোটেল থেকে ১৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।