নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করেছেন মোদি

ডিসেম্বর ২, ২০২৫ ১:৫৩ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং প্রয়োজন হলে যেকোন সহায়তা দিতে ভারতের প্রস্তুতির কথাও জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

নিজের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের মানুষের জীবনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। যেকোন সহযোগিতার প্রয়োজন হলে ভারত প্রস্তুত আছে।’

আরও পড়ুনঃ  নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খবর অঞ্চলিক নেতৃবৃন্দসহ আন্তর্জাতিক শুভাকাঙ্ক্ষীদেরও নজরে এসেছে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

মোদি খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক অবদানকে বিশেষভাবে উল্লেখ করে পুনরায় জানান, ‘যেভাবেই সম্ভব আমরা সহায়তা দিতে প্রস্তুত।’ -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।