নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২

নভেম্বর ৩০, ২০২৫ ২:০৯ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : খুলনা আদালত চত্বরে দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজনই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

প্রাথমিক সূত্রে জানা যায়, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আরও পড়ুনঃ  চারঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গুলিবিদ্ধ হয়ে তাঁরা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন নিহত হন। গুলিবিদ্ধ দুজন হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার (৪১) ও রাজন (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।