নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

অক্টোবর ৩, ২০২৬ ৬:৩০ 👁️ ১৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১২ আসামি গ্রেপ্তার

শনিবার ( ৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর ডেগেরচালা, ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টস লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ৩টার দিকে কারখানার মধ্যাহ্নভোজের বিরতি শেষে আটতলা ভবনের তিন তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে কারখানার লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এসময় কারখানার নিরাপত্তা কর্মী ও ফায়ার সেফটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে চৌরাস্তা মডার্ন স্টেশন, কোনাবাড়ী ফায়ার স্টেশন, গাজীপুর ফায়ার স্টেশন ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিস স্টেশনের মোট ৭ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ কাজ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ঢাকা বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ইনচার্জ রোজিনা আক্তার বলেন, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ৭ ইউনিট কাজ করছে, আরও দুই ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।