নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

অক্টোবর ৩০, ২০২৬ ১১:৩১ 👁️ ১২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের কোনো ঘটনা ঘটলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, গরু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র। তাই এর কোনো ক্ষতি করা হলে তা বরদাশত করা হবে না। একই সঙ্গে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক জনসভায় এসব কথা বলেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, ‘গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করে বলছি, এমন ঘটনা ঘটলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।’

আরও পড়ুনঃ  ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু মারা গেছেন

সীমান্ত এলাকার নিরাপত্তা প্রসঙ্গে শুভেন্দু বলেন, সেখানে কোনো অবৈধ মাদরাসা থাকতে দেওয়া হবে না। জাতীয়তাবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কথিত অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে রাখার পর বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অন্যদিকে, বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

আরও পড়ুনঃ  আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

শুভেন্দু জানান, উত্তর দিনাজপুর জেলায় সিএএর আওতায় নাগরিকত্বের জন্য প্রায় ৯ হাজার আবেদন জমা পড়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব আবেদনের শুনানি শেষ করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি। যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব নিশ্চিত করার পাশাপাশি আগামী জানুয়ারিতে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দু শরণার্থী যেন কারাগারে আটক না থাকেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন শুভেন্দু। এ বিষয়ে রাজ্যের আইনমন্ত্রীকে দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।