নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন

অক্টোবর ৩০, ২০২৬ ১২:৫৭ 👁️ ১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ​জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের প্রজ্ঞাপন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সরকারি, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক চাকরিজীবীদের জন্য জারি করা এই প্রজ্ঞাপন চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

আরও পড়ুনঃ  বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

অর্থ বিভাগের প্রবিধি-৬ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে বুধবার (২৮ অক্টোবর) সই করেছেন অর্থ বিভাগের যুগ্মসচিব শরীফ নজরুল ইসলাম।

​নতুন প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু নতুন শর্ত ও নিয়ম স্পষ্ট করা হয়েছে। ১ জুলাইয়ের আগে ২০১৫ সালের বেতন স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এবং ১ জুলাইয়ের পরেও যাদের চুক্তির মেয়াদ বহাল রয়েছে, তাদের চুক্তি সংশোধন সাপেক্ষে নতুন বেতন স্কেলে বেতন নির্ধারিত হবে।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নের লক্ষ্যে ঢাকায় আলোচনা শুরু

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুসরণ করে ১ জুলাই থেকে বেতন কার্যকর হবে এবং চাকরি আদেশ অনুযায়ী বর্ধিত হার ও প্রযোজ্য ভাতা মিলবে। তবে এই মেয়াদে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট, আনুতোষিক কিংবা নতুন করে পেনশন বৃদ্ধির সুবিধা প্রযোজ্য হবে না।

​অন্যদিকে, ১ জুলাই বা তার পরে চুক্তিভিত্তিক পদে নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে অবসর গ্রহণের ঠিক আগে জাতীয় বেতন স্কেলের যে গ্রেড ও ধাপে মূল বেতন পাওয়ার কথা ছিল, নতুন স্কেলেও সেই গ্রেড ও ধাপের বেতনই চুক্তিভিত্তিক পদের বেতন হিসেবে নির্ধারিত হবে। বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন কিংবা উভয় পক্ষের সম্মতিতে চুক্তিতে নির্ধারিত বেতনই চূড়ান্ত বলে গণ্য হবে।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

​প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করা হয়েছে যে, চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন থেকে নির্ধারিত মোট পেনশন বা বিশেষ অতিরিক্ত পেনশন কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নন এমন ব্যক্তিদের ক্ষেত্রে যোগ্যতা ও গুণাগুণ বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সমন্বয়ে বেতন-ভাতা ও অন্যান্য শর্ত নির্ধারিত হবে এবং সে অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করতে হবে। ২০১৬ সালের ২৬ জানুয়ারিতে জারি করা পুরোনো প্রজ্ঞাপনটি বাতিল করে এই নতুন আদেশ জারি করা হলো এবং এর সঙ্গে সাংঘর্ষিক আগের সব আদেশ ও নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।