নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:২৯ 👁️ ৩২ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও’র আয়োজনে এবং জার্মানির দাতা সংস্থা ‘ব্রেড ফর দি ওয়ার্ল্ড’-এর সহায়তায় এই সভার আয়োজন করা হয়। “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”-এর আওতায় উপজেলা প্রশাসন সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ মূলক ও প্রতিযোগিতা মূলক হবে : জাহেদ উর রহমান

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম এবং সংস্থার পক্ষে মূল প্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন সহসমন্বয়কারী শাহাবুদ্দিন।

আরও পড়ুনঃ  সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

সভায় সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন:উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: আব্দুর রহমানসমাজসেবা অফিসারের প্রতিনিধি ইকবাল হোসেনউপজেলা মহিলা বিষয়ক অফিসারের প্রতিনিধি মো: সোহেল রানাউন্মুক্ত আলোচনা পর্বে রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা তাদের নিজ নিজ সম্প্রদায়ের দাবি ও সমস্যা তুলে ধরেন। এতে বক্তব্য রাখেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, শ্রী রনজিত রাই, বিউটি তির্কী, সিষ্টি টুডু, সিলভিয়া মূর্মূ, প্রবাস হের্মরম ও জুলেখা হাঁসদা।

আরও পড়ুনঃ  এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

এছাড়াও নাগরিক সমাজ ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: আতিকুর রহমান, কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মুস্তাফিজুর রহমান এবং সোনাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাইনুল ইসলাম।

সভায় স্থানীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।মুক্ত আলোচনা শেষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সরকারি সেবা প্রাপ্তির সহজ প্রক্রিয়াগুলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। একই সাথে পিছিয়ে পড়া ও ভুক্তভোগী মানুষের যেকোনো সমস্যা ও প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।