নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীতে দুই কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেপ্টেম্বর ৩, ২০২৩ ৮:১৭ 👁️ ৭৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইনসহ মাদক কারবারি ইদিল আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা। আজ রোববার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ীর চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী ইদিলের বসত বাড়িতে মাদকদ্রব্য হেরোইন মজুদ আছে।

আরও পড়ুনঃ  দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব মাদক কারবারি ইদিলের বসত বাড়ির চতুরদিক ঘেরাও কালেজন ব্যক্তি ওই বাড়ি থেকে পালানোর চেষ্টাকালে র‌্যাবের তাকে গ্রেফতার করে। এছাড়াও অপর ১জন গোয়াল ঘরের পেছন দিয়ে কৌঁশলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

পরে বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষের ভিতরে থাকা স্টীলের বড় ট্রাংকের পিছনে মেঝেতে থাকা ১টি নীল ও ঘীয়ে মিশ্রিত রংয়ের কাপড়ের হ্যান্ড ব্যাগের ভিতর অভিনব কায়দায় লুককিয়ে রাখা ২কেজি হেরোইন উদ্ধার হয়।

গ্রেফতারের পর তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।