নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীতে নাশকতার মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

নভেম্বর ১৪, ২০২৩ ৭:৫৮ 👁️ ১০২ views
Link Copied!

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নাশকতায় অর্থায়নের অভিযোগে শরিফুল ইসলাম বিশু (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ আব্দুল কুদ্দুস ছেলে শরিফুল ইসলাম বিশু স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। সে বিএনপি ও জামায়াতকে অর্থ দেয়ার পাশাপাশি সন্ত্রাস ও নাশকতায় অংশ নেয়।
গোদাগাড়ী মডেল থানার অফিষার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে শরিফুল ইসলাম বিশুকে আটক করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার অভিযোগ মামলা দায়ের হয়েছে।
স্থানীয় লোকজন স্যার ও কীটনাশক ব্যবসায়ী শরিফুল ইসলাম বিশু পুকুর সিন্ডিকেটের সঙ্গে জড়িত থেকে কোটি কোটি টাকা আয় করেছে। স্থানীয় যুবদলের নেতা হলেও আওয়ামীলীগের উপজেলা পর্যায়ে কয়েকজন নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রেখে পুকুর টেন্ডার জালিয়াতি করে আসছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।