নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:২৯ 👁️ ২৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কের পাশে খাসপুকুর সংলগ্ন বাঁশঝারের নিচে থেকে ওয়াহেদ আলী (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওয়াহেদ আলী নগরীর রাজপাড়া থানার কাজিহাটা গ্রামের আব্বাস আলীর ছেলে।

আরও পড়ুনঃ  তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা পার্কের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, প্রাথমিক তদন্তে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

স্থানীয়রা জানান, ওয়াহেদ আলী দুই দিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছিল। ময়নাতদন্ত শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।