নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:০৪ 👁️ ২৮ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : সারাদেশে পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গোদাগাড়ী পৌর শাখার আয়োজনে গোদাগাড়ী ডাইংপাড়া গোল চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

গোদাগাড়ী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মমিনুল ইসলাম রনক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা সাবেক ছাত্রনেতা ও পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ বাদশা। এ সময় ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সমাবেশে বক্তারা বলেন, “একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করে জনমনকে আতঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে। তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত শান্তি ও স্থিতিশীলতাকে নসাৎ করতে চায়। যুবদলের তৃণমূলের প্রতিটি নেতাকর্মী এই অপশক্তির বিরুদ্ধে সদা জাগ্রত রয়েছে। যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা হবে এবং ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

আরও পড়ুনঃ  বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

বক্তারা আরও বলেন, “দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল রাজপথে কঠোরহস্তে দমন করবে। জনগণকে সাথে নিয়ে এই ধরনের সব ষড়যন্ত্র নসাৎ করতে আমরা প্রস্তুত আছি।”এর আগে, ডাইংপাড়া গোল চত্বর ও এর আশেপাশের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা সন্ত্রাসের বিরুদ্ধে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে বিভিন্ন শ্লোগান দেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।