নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৫:৪৩ 👁️ ১৩১ views
Link Copied!

হায়দার আলী,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো. শরিফুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আরও পড়ুনঃ  বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিট থেকে ৮টা পর্যন্ত উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের হোগলা গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার শরিফুল ইসলাম হোগলা গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে। তিনি গোমস্তাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আরও পড়ুনঃ  চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় শরিফুল ইসলামের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে শরিফুল ইসলামের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি চৌধুরী ইমরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।