নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সেই কর কর্মকর্তা চাকরিচ্যুত

ফেব্রুয়ারি ১, ২০২৪ ৮:০০ 👁️ ৯৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ৪ বছর আগে বগুড়ায় দুদকের অভিযানে ঘুষের টাকাসহ গ্রেপ্তার সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে’কে চাকরিচ্যুত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বুধবার এ আদেশ দেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

২০১৯ সালের ৩১ ডিসেম্বর বগুড়ার সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে’কে নিজ কার্যালয় থেকে ঘুষের টাকাসহ গ্রেপ্তারের কথা জানায় দুদক। সংস্থাটি জানায়, ইউনুস আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেন অভিজিৎ।

আরও পড়ুনঃ  ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

দুদকের অভিযোগ আমলে নিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ২০২০ সালের ৯ জানুয়ারি অভিজিৎ কুমারকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। পরে তার বিরুদ্ধে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২(খ) অনুযায়ী ‘অসদাচরণের’ অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। পরে অভিজিৎ যে জবাব দাখিল করেন, তা সন্তোষজনক না হওয়ায় এবং বিভাগীয় মামলায় ‘গুরুদণ্ড আরোপের পর্যাপ্ত ভিত্তি থাকায়’ তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

আরও পড়ুনঃ  বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

এরপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কাছে মতামত চাওয়া হলে কমিশন অভিজিৎকে চাকরি থেকে অপসারণের দণ্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে। পরে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে অভিজিৎ কুমারকে অপসারণের প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

প্রজ্ঞাপনে বলা হয়, তদন্তকারী কর্মকর্তা যে প্রতিবেদন দাখিল করেন, তাতে অভিজিতের বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ প্রমাণ পাওয়ার কথা জানানো হয়। এরপর অভিজিতকে চাকরি থেকে কেন অপসারণ করা হবে না তা জানতে দ্বিতীয় নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাবে অভিজিৎ সন্তোষজনক ব্যাখ্যা দিতে ‘ব্যর্থ হন’ বলে এনবিআরের ভাষ্য।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।