নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঘোড়ার পিঠে চড়ে কেনাকাটা সৌদি তরুণীর

জানুয়ারি ২৮, ২০২৫ ১০:৫৪ 👁️ ৩০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঘোড়ার পিঠে চড়ে কেনাকাটা করে ভাইরাল হয়েছেন সৌদি আরবের এক তরুণী। তিনি পেশায় অশ্বারোহী। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তিনি ওষুধের একটি দোকানে ঢুকে সেখান থেকে ওষুধ নিচ্ছেন।

আরও পড়ুনঃ  সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

শাদ আল সামারি নামে ২০ বছর বয়সী এই তরুণীকে সৌদির অন্যতম সেরা অশ্বারোহী হিসেবে বিবেচনা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক উপস্থিতি আছে তার। সেখানে নিজের এবং ঘোড়ার ভিডিও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ছোটকাল থেকেই ঘোড়ার প্রতি আগ্রহ ছিল সামারির। এই আগ্রহ থেকে ঘোড়ার ওপর চড়া ও বিভিন্ন কসরত শেখেন তিনি। এর ফলশ্রুতিতে বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

এদিকে পুরুষতান্ত্রিক সৌদিতে নারী হয়েও অশ্বারোহীর মতো বিষয়টিকে আয়ত্ত্ব করায় তাকে অনেকে রোল মডেল হিসেবে দেখেন। সৌদি সমাজে অশ্বারোহীকে প্রচার করায় এবং অন্যদের উদ্বুদ্ধ করায় তার প্রশাংসা করেন অনেকে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদির শাসকরা নারীদের অন্য সময়ের তুলনায় বেশি স্বাধীনতা দিচ্ছেন। সেটিকে কাজে লাগিয়ে অনেকেই প্রথা ভেঙে বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।